Monday, June 29, 2015

►সাংসদ নূরুল হকের কয়রায় পূজা মন্ডপে সরকারী অনুদানের টাকা বিতরণ◄

কয়রা উপজেলায় অনুষ্ঠিত শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ৪৯টি দূর্গা মন্দিরে সরকারী অনুদানের টাকা বিতরণ করেছেন সাংসদ এ্যাডঃ শেখ নূরুল হক। তিনি রবিবার বিকালে কয়রা সদরের শ্রী শ্রী সনাতন মন্দিরে সরকারী অনুদানের ৮ হাজার ৪ শত টাকা এবং ব্যক্তিগত ভাবে আরও ১ হাজার’সহ প্রতিটি মন্দিরে ৯ হাজার ৪ শত টাকা বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ তমিজ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, জেলা আ’লীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, সাংসদ নূরুল হকের জৈষ্ঠ্য পুত্র ও আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, স্থানীয় ইউ.পি চেয়ারম্যান ও যুব লীগ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের একাধিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন। সাংসদ নূরুল হক সোমবার উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছেন।

No comments:

Post a Comment